weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে ধরা এসআই, পরে ক্লোজড

প্রকাশ : ১৯-০৭-২০২৫ ২২:০৭

ছবি : সংগৃহীত

বরিশাল প্রতিনিধি
পার্কে অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। ওই সময় রাব্বি খান ও তার বন্ধুদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এসআই মাহবুব। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে ক্লোজড করা হয়।

ওসি নাজমুল নিশাত বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেন নামে এক উপ-পরিদর্শককে ক্লোজড করা হয়েছে। তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার