weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার সৈকতে গুলি চালান বাবা-ছেলে, নিহত ১৫

প্রকাশ : ১৫-১২-২০২৫ ১৩:৪২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে রবিবার (১৪ ডিসেম্বর) যারা গুলি চালিয়েছে তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫ জনের। তাদের মধ্যে এক শিশু আছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

দেশটির সরকার এ ঘটনাকে ‘ইহুদিবিদ্বেষ’ বলে নিন্দা জানিয়েছে। ঘটনার সময় জনপ্রিয় সৈকতটিতে ইহুদিদের হানুকা উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজার খানেক মানুষের ভিড় বাড়লে একটি সেতু থেকে নির্বিচারে গুলি চালাতে থাকে দুই ব্যক্তি।  

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, বাবা ও ছেলের ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র থাকতে পারে। পুলিশ এখনো হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা স্পষ্টতই ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটনানো হয়েছে।

প্রায় তিন দশকের মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। গুলিবিদ্ধসহ আহত আরো ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘এটি নিখাদ ইহুদিবিদ্বেষের প্রকাশ। এটি আমাদের ভূখণ্ডে সংঘটিত সন্ত্রাসবাদ।’

হানুকা উৎসব উপলক্ষে সৈকতটিতে প্রায় এক হাজার লোক জড়ো হয়েছিলেন। ওই সময় দীর্ঘ নলযুক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে দুই ব্যক্তি প্রায় ১০ মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালান। পরে পুলিশ ৫০ বছর বয়সী একজনকে গুলি করে হত্যা করে। ২৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার