weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি : পুলিশকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে

প্রকাশ : ২৯-০৪-২০২৬ ২০:১১

বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত।

সিনিয়র রিপোর্টার
বাংলাদেশ পুলিশকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়ে বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে নয়টি অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ডিএমপির উদ্যোগে তৈরি এসব সফটওয়্যার সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ, যা আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

মো. আলী হোসেন ফকির বলেন, রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এছাড়া হোটেল অকুপ্যান্সি ইনফরমেশন সিস্টেম নগরীর আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও নিরাপদ করবে। এর ফলে অপরাধ প্রতিরোধ ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার হবে।

তিনি বলেন, ‘হ্যালো ডিএমপি’অ্যাপ জনগণ ও পুলিশের মধ্যে আধুনিক যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন, যা জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন হওয়া অন্যান্য সফটওয়্যারের মধ্যে রয়েছে- ডিএমপি অনলাইন ট্রেনিং কোর্স, রেসিডেন্স অ্যালোকেশন সফটওয়্যার, লিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ট্রাফিক নিউজ আর্কাইভ।

এসব উদ্যোগ পুলিশের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করবে উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদারের মাধ্যমে সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার