weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৫% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ : ০৭-০২-২০২৫ ০৫:০২

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তৌফিকা আফতাবসহ অন্যান্যর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্তের জন্য অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে আইন মন্ত্রণালয়, বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি, জামিনসহ বিভিন্ন অবৈধ তদবির বাণিজ্য, দুর্নীতির মাধ্যমে নিজ ও অন্যান্য নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
তৌফিকা তার অবৈধ আয়ের টাকায় রাজধানীর ভাটারা এলাকায় ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাশ বহুল বাড়ির মালিকানা অর্জন করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ও সিটিজেনস ব্যাংকে তার নামীয় একাউন্টে ২৩ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৩৭ টাকা গচ্ছিত রয়েছে। এছাড়াও সিটিজেনস ব্যাংকে তার ৫ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

তৌফিকা আফতাব অবৈধভাবে অর্জিত উক্ত সম্পদ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী