weather ৩২.৮৬ o সে. আদ্রতা ৬১% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের মৃত্যু

প্রকাশ : ০৭-০৫-২০২৫ ০২:০৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লুইস গালভান আর নেই। ১৯৭৮ বিশ্বকাপে শিরোপা জয় করা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। গালভানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। 

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে কর্দোভা শহরের একটি হাসপাতালে ছিলেন ৭৭ বছর বয়সী গালভান।

১৯৭০ সাল থেকে ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরোটাই আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন গালভান। ক্যারিয়ারের শেষবেলায় কিছুদিন খেলেছেন বলিভিলিয়ার একটি ক্লাবে।

আর্জেন্টিনা জাতীয় দলে প্রথম খেলেন তিনি ১৯৭৫ সালে। ওই বছরের প্যান আমেরিকান গেমসের দলে জায়গা পান এই সেন্টার ব্যাক। ১৯৭৮ বিশ্বকাপে সবকটি ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে গড়ে তুলেছিলেন জমাট জুটি।

পরে ১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। সেবার অবশ্য খুব ভালো করতে পারেনি আর্জেন্টিনা। পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। পেশাদার ফুটবল থেকে অবসরে যান ১৯৮৭ সালে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার