weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের সাত সদস্য আহত

প্রকাশ : ০৭-০৫-২০২৫ ২০:৩৪

ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি ধরতে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাকাপুর গ্রামে যান। সেখান থেকে তারা সিয়াম নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কয়েকজন আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে আবারো ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এতে ওসিসহ সাতজন আহত হন। তাদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু আহত হন। তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল আবেদীন বলেন, পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার