weather ৩৪.৭ o সে. আদ্রতা ৫২% , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন

প্রকাশ : ০৯-১২-২০২৫ ১০:৪৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
উস্তাদ হাসান আলী খান স্মরণে গত শনিবার (৬ ডিসেম্বর) তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনব্যাপী অনুষ্ঠান হয়ে গেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল-সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল। মুখ্য আলোচক ছিলেন সঙ্গীতগুণী শেখ সাদী খান এবং শিল্প-সমালোচক রফিক সুলায়মান। সভাপতিত্ব করেন উস্তাদ হাসান আলী খানের পুত্র খুরশীদ হাসান খান।

সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাসউদ্দীন হেলালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাসুদা নার্গিস আনাম, শিল্পী আজগর আলীম, ক্ষুদে শিল্পী আদ্রা তাথৈ প্রমুখ।

উল্লেখ্য উস্তাদ হাসান আলী খান নিজে যেমন উঁচুমাপের শিল্পী ছিলেন, তেমনি অনেক গুণী শিল্পী সৃষ্টিও করেছেন। তার ছাত্রছাত্রীদের মধ্যে ড. সানজিদা খাতুন, মুজিব পরদেশী, আরিফ দেওয়ান, বুলবুল মহলানবিশ প্রমুখ অন্যতম।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী