weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই সম্মান বিশ্বের সব মায়ের জন্য: রানি মুখার্জি

প্রকাশ : ২৬-০৯-২০২৫ ০২:২০

বিনোদন ডেস্ক
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে ধরা দিল কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন রানি। এ সম্মাননা হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। পুরস্কারটি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন রানি মুখার্জি।

সিনেমাটিতে একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য। একজন মা হিসেবে এ সিনেমাটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি দেখিয়েছে একজন মা তার সন্তানের ভালোর জন্য কতটা দূরে যেতে পারে।

অভিনেত্রী বলেন,  একজন অভিনেতা হিসেবে আমার ৩০ বছরের ক্যারিয়ারে এ সম্মান আমার কাছে এক বিশাল প্রাপ্তি। আমার এ পুরস্কার আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সবসময় এ মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলেন।

তিনি বলেন, আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমি মন থেকে বিশ্বাস করি, তিনি আমার সঙ্গেই আছেন। আমার এই পথচলায় আমার মা-ও সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। তার শক্তিই আমাকে এ ধরনের একটি সিনেমা দর্শকদের সামনে আনতে সাহায্য করেছে বলে জানান রানি মুখার্জি।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার