weather ৩৫.৫৪ o সে. আদ্রতা ৪৬% , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে উত্তর গাজায় ফিরেছেন ৩ লাখ ফিলিস্তিনি

প্রকাশ : ২৮-০১-২০২৫ ২২:৩৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মাসব্যাপী ইসরায়েলি আগ্রাসনের পর, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিনের মাথায় গাজার উত্তরাঞ্চলে ফিরে এসেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এএফপি। বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে উত্তর গাজার বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অবশেষে ৪৭০ দিন পর তারা নিজেদের বাড়িঘরে ফিরে আসছেন।

ইসরায়েলি বোমা হামলায় উত্তর গাজার বেশিরভাগ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবু নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাসিন্দারা। সোমবার সকাল থেকেই নেৎজারিম করিডোর দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি ঘরে ফিরতে শুরু করেন।

অনেকেই ঘোড়া বা গাধার গাড়িতে তাদের সামান্য মালপত্র নিয়ে ফিরেছেন। গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে টাঙানো ছিল ‘গাজায় স্বাগতম’ লেখা একটি ব্যানার।

২২ বছর বয়সী লামিস আল ইওয়াদি নামের এক তরুণী দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরে বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। এতদিন মনে হয়েছিল আমি মৃত। কিন্তু আজ মনে হচ্ছে আমি আবার জীবিত হয়েছি।’

ধ্বংসস্তূপ ঘিরে হতাশ না হয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘আমরা আমাদের ঘরবাড়ি আবার তৈরি করব। এমনকি যদি বালি আর কাদামাটি দিয়েও করতে হয়, তবু।’ হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর গাজায় ফিরে আসা ফিলিস্তিনিদের জন্য সাময়িক আশ্রয় হিসেবে অন্তত এক লাখ ৩৫ হাজার তাঁবুর প্রয়োজন।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের কূটনৈতিক প্রচেষ্টায় গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকেই বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ঘরে ফেরা শুরু করেছেন।ধ্বংসের ধ্বংসস্তূপ থেকে নতুন করে গাজা উপত্যকা গড়ে তোলার জন্য ফিলিস্তিনিদের এই প্রত্যাবর্তন এক নতুন আশা এবং প্রতিজ্ঞার বার্তা বহন করছে।

২০২৩ সালের ৭ আগস্ট ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর সেদিন থেকেই গাজা উপত্যকায় আগ্রাসী সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। 

টানা ১৫ মাস ধরে চলা ওই অভিযানে নিহত হয়েছেন প্রায় সাড়ে ৪৭ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন আরো এক লাখ ১২ হাজার জন। সেই সঙ্গে গাজার বিভিন্ন এলাকা থেকে ঘরহারা হয়েছিলেন অন্তত ২০ লাখ ফিলিস্তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শিক্ষামন্ত্রী : বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব শিক্ষামন্ত্রী : বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব জাহেদ উর রহমান ইস্যুতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব জাহেদ উর রহমান ইস্যুতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক অর্থমন্ত্রী : অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূরক বাজেটে ব্যয় ও ঘাটতি সমন্বয় করেছে সরকার অর্থমন্ত্রী : অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূরক বাজেটে ব্যয় ও ঘাটতি সমন্বয় করেছে সরকার দিল্লি বিমানবন্দরে ড. জাহেদের সঙ্গে ঘটা ঘটনা দুঃখজনক,  ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি বিমানবন্দরে ড. জাহেদের সঙ্গে ঘটা ঘটনা দুঃখজনক, ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়