weather ২৭.৪ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বাস, নিহত ১৭

প্রকাশ : ১৫-১২-২০২৫ ১০:২১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় খুদে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাতের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এল চিসপেরো এলাকার রেমেডিওস এবং জারাগোজার সংযোগকারী একটি সড়কে রবিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও আছেন।
 
রবিবার দিনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্রে ভ্রমণে গিয়েছিল।

তিনি আরো বলেন, বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর বলে মন্তব্য করেন তিনি।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরাই এই সফরের আয়োজন করেছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী