weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাতার রাখব না, দুই বাংলা এক হয়ে যাবে: বিজেপি নেতা

প্রকাশ : ০২-১১-২০২৫ ২২:৫৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে রানাঘাটের বিজেপি সংসদ সদস্য (এমপি) জগন্নাথ সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি সরাসরি বলেন, ভোটে জিতলে ‘দুই বাংলা এক হয়ে যাবে’। এক সাংগঠনিক সভায় কয়েকজন নতুন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হয়। সেখানে এমপি জগন্নাথ সরকার বলেন, ‘কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’

এই বিজেপি নেতা আরো বলেন, ‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।’ বিজেপি নেতারা প্রায়ই দাবি করেন, বাংলাদেশ থেকে ব্যাপক হারে ভারতে অনুপ্রবেশের কারণে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং এই অনুপ্রবেশের পেছনে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের পরোক্ষ মদদ আছে।

অনুপ্রবেশকারীদের উৎখাত করার হুঁশিয়ারি দিয়েই এসআইআরকে প্রধান নির্বাচনি হাতিয়ার করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। একদিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্যদিকে তারাই বলছে, কাঁটাতার তুলে দেব। তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার