weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ১৮ দিনের বকনা বাছুর প্রতিদিন দুধ দেয়

প্রকাশ : ২১-০৯-২০২৫ ০১:৫০

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি
নিয়মিত প্রায় আধা লিটার দুধ দিচ্ছে ১৮ দিনের একটি বকনা বাছুর। কয়েক দিন আগে জন্ম নেওয়া এমন একটি বাছুরকে ঘিরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য।

বাছুরটির মালিক করিমগঞ্জের পূর্ব চরকরণশীর এলাকার বাসিন্দা হারুনুর রশিদ। তার খামারে বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় লেগে থাকে দিনভর।

শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, খামারি হারুনুর রশিদের বাড়িতে উৎসুক জনতার ভিড়। অনেকেই বাছুরটির সঙ্গে ছবি তুলছেন। এ সময় খামারিসহ স্থানীয় কয়েকজন বলেন, জন্মের পর থেকেই দুধ দিচ্ছে বাছুরটি। 

হারুনুর রশিদ বলেন, প্রতিদিন বাছুরটি প্রায় আধা লিটার দুধ দিচ্ছে। এই দুধ দেখতে ও খেতে সাধারণ গাভির দুধের মতোই। তিনি ও তার পরিবারের সদস্যরা এই দুধ পান করেছেন।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে হারুনুরের বাবা আবদুল কাদির বাচ্চু বলেন, আমার ৭০ বছরের জীবনে এমন ঘটনা শোনিনি।

বাছুরটি দেখতে আসা ব্যক্তিদের একজন তাকবির আহমেদ। তিনি বলেন, নিজের চোখে না দেখলে এটি কেউই বিশ্বাস করবে না।

দীর্ঘদিনের কর্মজীবনে প্রথমবারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানান করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আউয়াল তালুকদার। তিনি বলেন, বকনা বাছুরের দুধ দেওয়ার বিষয়টি একটি ব্যতিক্রমী ঘটনা। প্রলেকটিন হরমোন নির্গত হওয়ার কারণে এমনটি ঘটেছে। এই বাছুরের দুধ পান করলে কোনো সমস্যা হবে না। গাভির দুধ দেখতে ও খেতে যেমন, বাছুরটির দুধও তেমন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার