weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে ঢুকে ৫ কৃষককে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

প্রকাশ : ১৫-০২-২০২৫ ০৮:৫৪

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

খবর পেয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন। পরে বিজিবি সদস্যরা তাদের শান্ত করেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩০ (এইচএস) এর কাছে এ ঘটনা ঘটে বলে বিজিবির গোরকমণ্ডল বিওপির হাবিলদার দেলবর হোসেন জানান।

আহতরা হলেন- কৃষ্ণানন্দ বকসী গ্রামের শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০) এবং রিপন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের শূন্যরেখায় প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে কাজ করা বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয়পক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করেন। এতে পাঁচ কৃষক আহত হন। খবর পেয়ে গ্রামবাসী বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা শুরু হয়।

স্থানীয় রুবেল ইসলাম বলেন, দুপুরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে তাদের বাধা দেওয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করেন।

বিজিবির দেলবর হোসেন বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ বাংলাদেশে এসে মারধর করবে এটি এত সহজ না। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার