weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান থানার সাবেক পরিদর্শক আমিনুল গ্রেপ্তার

প্রকাশ : ১১-০৯-২০২৫ ২১:২৬

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকার গুলশান থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকালে কর্মরত ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্র জানায়, আমিনুল ইসলাম ৫ আগস্টের পর টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তার নামে ঢাকায় আদালতে মামলা হয়। বুধবার ওই মামলায় গ্রেপ্তার ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ওয়ারেন্ট আসার পর আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার