weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা পূর্ণিমা ও ববিকে নিয়ে সপ্তাহজুড়ে গুঞ্জন

প্রকাশ : ২৫-১০-২০২৫ ২১:২৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
তারকাদের জীবনে গুঞ্জন থাকেই। প্রেম ও বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে ভক্তরা আলোচনা এবং সমালোচনায় মেতে উঠবেন এই স্বাভাবিক। 

সম্প্রতি ঢালিউডের দুই নায়িকা পূর্ণিমা ও ববিকে নিয়ে ডিভোর্স এবং বিয়ের গুঞ্জন শোনা যায়। নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের ডিভোর্স গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেন ও বিনোদন জগতের অনেকে।

২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই তারকা। কিন্তু অনেকেই দাবি করছেন- পূর্ণিমা ও আশফাকুরের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে- এমন কথাও কানাঘুষা চলছে। স্যোশাল মিডিয়ায় অনেকদিন ধরে এই দম্পতির যুগল ছবি অনুপস্থিত।

এরই মধ্যে পূর্ণিমার ফেসবুকের একটি পোস্ট আলোচনায় আরও আগুন জ্বালিয়েছে। সেখানে তিনি লেখেন- ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

কাকে উদ্দেশ্যে করে এ বক্তব্য, তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ।

তবে বুধবার সন্ধ্যায় পূর্ণিমা আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অনেকেই মনে করছেন- এই ছবির মাধ্যমে গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী।

তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এই তারকা নবম শ্রেণির শিক্ষার্থী। 

তিন দশকের অভিনয়জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন। রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।

এদিকে নায়িকা ইয়ামিন হক ববির বিয়ের গুঞ্জন নিয়েও ছিল বেশ মাতামাতি। হঠাৎ করেই শোনা যায় এক ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন ববি— এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয় কয়েকটি সংবাদে।

তবে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেন ববি। তিনি জানান, ওই ব্যবসায়ীকে বিয়ে করেননি। পাশাপাশি সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার কথাও স্বীকার করেছেন এই অভিনেত্রী। ববি বলছেন, তিনি এখন কারো সঙ্গে প্রেম করছেন না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার