weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ০৭-০৮-২০২৫ ২১:৫১

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক। তিনি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত পিকআপ চালক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার