weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতায়িত ঘরে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ

প্রকাশ : ৩০-০৯-২০২৫ ২২:৩৪

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে থাকা ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ির ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
ভূল্লী থানার এসআই দিন মোহাম্মদ খবরের সত্যতা নিশ্চিৎ করেন। মৃতরা হলেন- সুমিলা রানী (৪০) ও তার মেয়ে শাপলা (২০)। সুমিলা ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়দের ভাষ্যমতে, শাপলা একজন প্রতিবন্ধী ছিলেন। গ্রামের কিছুটা নির্জন এলাকায় ওই বাড়িতে জগদীশ রায় থাকতেন না। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সুমিলা রানী দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন। তবে কয়েকদিন ধরে তাদের কোনো সাড়া-শব্দ না পাওয়া যাচ্ছিল না।

এসআই দিন মোহাম্মদ বলেন, সোমবার বিকালে এনজিও কর্মী কিস্তির টাকা নিতে ওই বাড়িতে যান। তিনি পঁচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি বলেন, ঘরের দরজা ভেতর থেকে লক করাছিল। তা ভাঙতে গেলে দেখা যায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে আছে। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘরের দরজা ভেঙে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ রায় বলেন, আমরা ঘরের দরজা খুলতে গেলে কারেন্টের শক খাই। এরপর টেস্টার দিয়ে দেখা যায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে আছে। পরে বিদ্যুৎ অফিসের লোক এসে সংযোগ বন্ধ করে।

উপ-পরিদর্শক দিন মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর কারণ আরো নিশ্চিত হওয়ার জন্য দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার