weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে...

প্রকাশ : ০৯-১১-২০২৫ ২৩:২৩

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয়ে পড়েছিল নৌযান। উদ্ধারের আশায় সাগরে ভাসতে ভাসতে নৌযানে তিন দিন কাটিয়ে দেন ১৩ জেলে। শেষ পর্যন্ত নৌবাহিনীর জাহাজ তাদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে। 

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউসের প্রায় ২০ মাইল দূরে সাগর থেকে তাদের উদ্ধার কর হয়।

রবিবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসমান মাছ ধরার নৌযানটিতে থাকা জেলেরা শনিবার সন্ধ্যায় অদূরে নৌবাহিনীর জাহাজ দেখতে পান। জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন। এরপর সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ এই সংকেত দেখে নৌযানটির দিকে ছুটে যায়। পরে নৌ সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বৃহস্পতিবার থেকে নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল। নৌযানটিকে নিরাপদে তীরে আনার পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। এরপর জেলেদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মালিকপক্ষের কাছে নৌযান হস্তান্তর করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার