weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বীনের পথে চলার পোস্ট দিয়ে ডিলিট করেছেন নায়িকা মৌ

প্রকাশ : ০৬-১২-২০২৫ ২২:৩৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা মৌ খান। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাও করেন তিনি। যদিও কোনোটিতেই তেমন সাড়া ফেলতে পারলেও কাজ করে যাচ্ছেন। 

তবে হঠাৎ করেই চলচ্চিত্রের ক্যারিয়ার ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন নতুন এ নায়িকা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্যোশাল মিডিয়ায় দেওয়া সেই পোস্টে মৌ জানান, তিনি আর অভিনয়জগতে থাকতে চান না। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি অভিনেত্রী। 

পোস্টে ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন উল্লেখ করে মৌ লিখেছিলেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই।’ পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান তিনি।

অসমাপ্ত কাজগুলো নিয়ে পোস্টে মৌ অনুরোধ জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।

আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান। তার লেখায় ছিল, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’

সবশেষে সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেছিলেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’

এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।পোস্ট দিয়ে ডিলিট করেছেন নায়িকা মৌ 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার