weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একাউন্টে ৪২ কোটি টাকার অসঙ্গতি

প্রকাশ : ৩০-০১-২০২৫ ০৫:০০

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৯ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক এই মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়ের উৎসের সাথে ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার অসঙ্গতি রয়েছে। এছাড়াও ১৬টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধেও ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার সম্পদ ও ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার অস্বাভাবিক লেনদেনের জন্য মামলা করেছে দুদক।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে গত ১১ নভেম্বর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি তিনি।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার