weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ

নাসা গ্রুপের কর্ণধার নজরুলের নামে দুদকের মামলা

প্রকাশ : ১৭-০২-২০২৫ ০৩:৫১

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এই মামলা দায়ের করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন  বিষয়টি নিশ্চিত করেন। 

আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক নিজ দখলে রাখার অপরাধে দুর্নীতি কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করেছে দুদক। 

রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক শাহজাহান মিরাজ। 

এজাহারে বলা হয়েছে, নজরুলের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকার সম্পদের বৈধ কোনও আয় পাওয়া যায়নি। 

এদিকে নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী নাসরিন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম, ওয়ালিদ ইবনে ইসলামের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার