weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নুরাল পাগলার দরবার থেকে লুট জেনারেটরসহ একজন গ্রেপ্তার

প্রকাশ : ১৯-০৯-২০২৫ ০২:২০

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার দরবারে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লুট হওয়া জেনারেটরসহ মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে লুট হওয়া জেনারেটরসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে। 

পুলিশ জানায়, নুরাল পাগলার দরবারে হামলা ও ভক্ত রাসেল হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই আসামি হিসেবে মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব নিশ্চিত করেন। 

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গ্রেপ্তার মিজানুর রহমানকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়েছে। 

গত ২৩ আগস্ট নুরাল পাগলার মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার