weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশ : ০৩-০৮-২০২৫ ২০:২৮

ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণপাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী অন্তু ও আরেক যুবক। এ সময় পদ্মা সেতুর টোলপ্লাজা পার হওয়ার পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

পরে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। তবে, যাত্রীবাহী বাসটি শনাক্ত করার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক।

জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে লাশ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার