weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির মেয়ে আইসিইউতে

প্রকাশ : ১৯-০৮-২০২৫ ২০:৫৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
আইসিইউতে ভর্তি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির মেয়ে প্রিয়ম। শুধু মেয়েই নয়, পরীমনি ও তার ছেলে পদ্মও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। 

সোমবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পরীমনি জানান, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!

মেয়ে অসুস্থ হওয়ার আগে ছেলে পদ্মসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর মেয়েটাও অসুস্থ হয়ে পরে। 

পরীমনি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর তার ছেলে পদ্মরও জ্বর।

তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীমনিকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। এ তথ্য উল্লেখ করে পরীমনির ঘনিষ্ঠজন বলেন, পরীমনির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখনো প্রচণ্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন।

শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরো কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার