weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত এক

প্রকাশ : ২৪-০৮-২০২৫ ২১:২৪

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার গয়েশপুরে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইমরান সজিব মোল্লা (২৫) নামের আরেকজন আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত পাভেল গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল পাভেলদের। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, ইমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে আজকের (শনিবার) সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার