weather ২৭.১৫ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক মামলায় সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার ৭

প্রকাশ : ০৪-০২-২০২৫ ০৪:১২

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক তিন মন্ত্রীসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এরপর শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তাররা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু।

রাজধানীর মিরপুর থানার রাকিবুল হোসেন ও মো. মহিউদ্দিন হত্যার পৃথক দুই মামলায় কামাল আহমেদ মজুমদার, বাড্ডা থানাধীন আফতাব নগর মেইন গেট এলাকায় মো. আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কদমতলী থানার মামলায় আনিসুল হক ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এছাড়াও মিরপুর থানার মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামান ও তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী