weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৫% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ : ২৩-১১-২০২৫ ২২:৪৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পেরুর একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তার বিরুদ্ধে ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিচার শুরুর অপেক্ষায় থাকা চাভেস লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ৩৬ বছর বয়সী চাভেস প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর অধীনে প্রধানমন্ত্রী ছিলেন।

কাস্তিয়োকে ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করায় ক্ষমতাচ্যুত করা হয়। এই ঘটনাকে অভ্যুত্থানচেষ্টা হিসেবেও দেখা হয়েছিল।

কাস্তিয়োকে সরানোকে কেন্দ্র করে লিমা ও মেক্সিকোর মধ্যে সম্পর্কের মারাত্মকভাবে অবনতি ঘটে।

২০২২ সালের ডিসেম্বরে কাস্তিয়ো তার পরিবারকে নিয়ে লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় চাইতে যাওয়ার পথে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। চাভেসকেও কাস্তিয়োর সঙ্গে একই অভিযোগে অভিযুক্ত করা হয়।

প্রসিকিউশন চাভেসের জন্য ২৫ বছর এবং কাস্তিয়োর জন্য ৩৪ বছরের কারাদণ্ড দাবি করেছেন। আদালত জানিয়েছেন, পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় গ্রেপ্তারের পর চাভেসেকে পাঁচ মাস বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দেওয়া হবে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর লিমায় মেক্সিকান দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পেরুর জাতীয় পুলিশ প্রধান অস্কার আরিওলা বলেন, আন্তর্জাতিক আইন ও আশ্রয়ের নিয়ম মেনেই পরিস্থিতি সামাল দেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী