weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো কার্যালয়ে হামলা : অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা

প্রকাশ : ২২-১২-২০২৫ ১১:৩২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। 

রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এই মামলা করা হয়।

প্রথম আলো কার্যালয়ের হেড অফ সিকিউরিটি মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে মামলাটি করেছেন। সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর-লুটপাট চালায়। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কার্যালয়।

ওই রাতেই প্রথম আলো কার্যালয়ের অদূরে ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ধানমন্ডিতে ছায়ানট সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযাগ করা হয়। 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাতির মৃত্যুর সংবাদের পর মব সৃষ্টি করে এই হামলার ঘটনা ঘটে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার