weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন প্রেমিককে চেনেন না বিপাশা বসু

প্রকাশ : ১৪-০৫-২০২৫ ২০:৩৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। ২০০৩ সালে ‘জিসম’ ছবির সেটে প্রেমে পড়েন তারা। দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি ঘটে ২০১১ সালে। তাদের বিচ্ছেদ ছিল তখন তুমুল চর্চার বিষয়। আর সেই সম্পর্ক ভাঙার পেছনে নানা জল্পনাও তৈরি হয়েছিল।

জন ও বিপাশা দুজনেই আলাদা সাক্ষাৎকারে নিজেদের মতো করে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেছিলেন। তবে বেশ কয়েকবার বিপাশা ইঙ্গিত দিয়েছিলেন, সম্পর্কটা মোটেই সুখের ছন্দে শেষ হয়নি।

সেই অতীত আবারো আলোচনায় এলো বিপাশার একটি পুরনো মন্তব্য ঘিরে। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তাকে বলিউড অভিনেতাদের ‘হটনেস’ স্কোর দিতে বলা হয়েছিল। অনিল কাপুরকে তিনি সাত নম্বর দিলেও, যখন প্রশ্ন এলো জন আব্রাহাম সম্পর্কে, তখন রীতিমতো অবজ্ঞাসূচক ভঙ্গিতে বিপাশা বলেন, ‘হু জন আব্রাহাম?’ অর্থাৎ নিজের সাবেক প্রেমিককে চিনতেও রাজি নন তিনি!

এই বক্তব্য স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, প্রাক্তন সম্পর্কে ফিরে তাকাতে একদমই রাজি ছিলেন না তিনি। এমনকি অনেকেই মনে করেন, এটি ছিল জনকে উদ্দেশ্য করে একটি কটাক্ষ।

বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘প্রতারণা, বিশ্বাসভঙ্গ বা প্রতিদ্বন্দ্বিতা যেভাবে সম্পর্ককে নষ্ট করে দেয়, তা কখনো সত্যিকারের বন্ধুত্বে ফিরতে দেয় না।’ 

অনেকেই মনে করেন, এই কথার মাধ্যমে তিনি ইঙ্গিত করেছিলেন, জন তার সঙ্গে সম্পর্কের সময় বিশ্বাসঘাতকতা করেছিলেন।

তবে এখন অতীত পেছনে ফেলে দুজনেই নিজের জীবনে স্থিত। জন ২০১৪ সালে বিনিয়োগ উপদেষ্টা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন। অন্যদিকে ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ওর নাম দেবী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার