weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি

প্রকাশ : ১১-০৫-২০২৫ ২০:৪০

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ৪০টি সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হয়েছেন আরো পাঁচটি সংগঠনের প্রতিনিধিরা।

সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে জহিরুল ইসলাম কচিকে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

বিদায়ী সভাপতি, প্রবীণ চলচ্চিত্র সংসদ কর্মী অধ্যাপক আব্দুস সেলিম বলেন, ‘নতুন মেধাবীদের হাতে সংগঠনের দায়িত্ব অর্পণ করে কিছুটা ভারমুক্ত অনুভব করছি। আশাকরি যারা দায়িত্ব নিয়েছেন, সংগঠনকে সবার জন্য উন্মুক্ত রাখবেন এবং তরুণ চলচ্চিত্র সংসদকর্মীদের দাবী অনুযায়ী প্রান্তিক সংগঠনগুলোর বিকাশের প্রতিও মনযোগী হবেন।’

সকাল ১০টায় শুরু হওয়া এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চলচ্চিত্র সংসদগুলোর প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রমের বিবরণ দেন। আলোচনায় উঠে আসে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের চ্যালেঞ্জ, দর্শক সংকট, আর্থিক সীমাবদ্ধতা এবং মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবের মতো বিভিন্ন সমস্যা।

একইসঙ্গে, তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ, নতুন দর্শক তৈরি এবং স্থানীয় প্রতিভাকে সুযোগ দেওয়ার মতো সম্ভাবনাগুলিও সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইিটজের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করে জহিরুল ইসলাম কচি বলেন, নতুন পরিবির্তত পরিস্থিতিতে চলিচ্চত্র আন্দোলনের আয়োজন ও ভাবনা আধুনিক  বাস্তব সম্মত থাকা  উচিৎ। সম্মেলনের মাধ্যমে প্রান্তিক কণ্ঠস্বর শোনা হয়েছে। শিগগির বাস্তবায়ন করা হবে।     

সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে মোহাম্মদ নূরউল্লাহ জানান, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো দেশের চলচ্চিত্র সংসদগুলিকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করা এবং তাদের সমস্যা ও সম্ভাবনাগুলি সম্পর্কে অবগত হওয়া। ফেডারেশন ভবিষ্যতে এই সংসদগুলির কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার