weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিতকে অনলাইনে হয়রানি, বিচার শুরু

প্রকাশ : ২৮-১০-২০২৫ ২২:৪৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁর লিঙ্গ-পরিচয় নিয়ে অনলাইনে হয়রানির অভিযোগে সোমবার (২৭ অক্টোবর) প্যারিসে ১০ জনের বিচার শুরু হয়েছে।

ফ্রান্স ও অন্যান্য দেশের কিছু মানুষ ফার্স্ট লেডির বিরুদ্ধে লিঙ্গ-পরিচয় নিয়ে যে অপ্রমাণিত অভিযোগ তুলেছে, তার প্রেক্ষাপটেই মামলাটির বিচার শুরু হলো। গত জুলাইয়ে মাখোঁ দম্পতি যুক্তরাষ্ট্রে একটি মানহানির মামলা করেছিলেন।

ব্রিজিত মাখোঁর জন্মসূত্রে পুরুষ হিসেবে চিহ্নিত হওয়ার গুজব অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এ মামলা করা হয়। এই অপ্রমাণিত অভিযোগের পাশাপাশি এ দম্পতির ২৪ বছরের বয়সের পার্থক্য নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে।

প্যারিসের একটি ফৌজদারি আদালতে মামলার ১০ আসামি সোমবার হাজির হন। তাদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। দোষী সাব্যস্ত হলে তাদের দুই বছরের কারাদণ্ড হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার