weather ৩৪.৭ o সে. আদ্রতা ৫২% , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ক্রিকইনফোর প্রতিবেদন

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যে

প্রকাশ : ১৯-০১-২০২৬ ১১:০৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আগামী ২১ জানুয়ারির মধ্যে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ সময়সীমা বেধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা এ আলোচনায় বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তারা বিশ্বকাপে খেলতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হওয়ায় শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে দেখছে বিসিবি। ভারত সফর ও সেখানে খেলার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরলেও আইসিসি সূচি পরিবর্তনে অনড় অবস্থান নিয়েছে। সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপেই রয়েছে।

প্রায় তিন সপ্তাহ ধরে এই অচলাবস্থা চলছে। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবারের মতো তাদের উদ্বেগের কথা জানায়। এর মধ্যে বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

শনিবারের আলোচনায় আইসিসি বিসিবির আরেকটি প্রস্তাবও গ্রহণ করেনি। বিসিবি চেয়েছিল বাংলাদেশকে ‘বি’ গ্রুপে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে, যেখানে শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে, বাংলাদেশের জন্য ভারতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি অংশগ্রহণকারী ২০ দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে, তা একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা তৈরি করেছে। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উচ্চ’ হিসেবে উল্লেখ করা হলেও কোনো দলের জন্য নির্দিষ্ট হুমকির কথা বলা হয়নি।

আইসিসি ও বিসিবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। বিসিবি যদি দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রে বর্তমান র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

এই টানাপোড়নের সূত্রপাত হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ মৌসুমের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। সে সিদ্ধান্তের কোনো কারণ জানানো হয়নি। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপর থেকে এই অবস্থানে অটল রয়েছে বিসিবি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী