weather ২৯.০২ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈমকে মাদারীপুর থেকে উদ্ধার

প্রকাশ : ১২-১১-২০২৫ ২১:২৯

ছবি : সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি
নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমানকে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন বলে খবর পাই। পরে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দিয়ে আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী