weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, কী বলছেন বিশেষজ্ঞরা

প্রকাশ : ১৯-০২-২০২৫ ২৩:১৪

ছবি : ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
বিশ্বে বায়ুদূষণে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ২৬১। বায়ুর এমন অবস্থাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ঢাকার কিছু এলাকায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। সাধারণত বৃষ্টি হলে বায়ুদূষণের পরিমাণ কমে আসে। কিন্তু বাস্তবে তা হয়নি।

ঢাকার দূষণ পরিস্থিতি নিয়ে দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, বৃষ্টি হওয়ার পর আশা করা হয়েছিল বায়ুর মান ভালো হবে। কিন্তু তা হলো না। দূষণ পরিস্থিতি সত্যিই মারাত্মক আকার ধারণ করেছে।

বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল। বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৪৩। রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (৩৬৮) ও মাদানি সরণির বেইজ এজওয়াটার (৩১৬) এবং ঢাকার মার্কিন দূতাবাস (২৮৮)।

রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক এবং নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে। কিন্তু দূষণ কমছে না। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল; তা গত নয় বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারিতে দূষণের মান ছিল নয় বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকায় জানুয়ারিতে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মান চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ১৬৯ ও খুলনায় ১৫৬। আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, এখন দূষণ পরিস্থিতি যা তাতে ব্যক্তিগত সুরক্ষাই মূল ভরসা। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। জানালায় পর্দা লাগাতে হবে বা অন্য সাধ্য থাকলে বায়ুদূষণ নিরোধক যন্ত্র ব্যবহার করা যেতে পারে। আর সরকারের কাছে আমাদের অনুরোধ, তাদের প্রতিশ্রুতি কাজগুলো তারা করুন।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম দুই দশমিক পাঁচের উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৭ গুণ বেশি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার