weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে ও শয্যাসঙ্গী নিয়ে কথা বলে বিপাকে টাবু

প্রকাশ : ২৩-০১-২০২৫ ২২:৫৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
নিজের বক্তব্য ব্যুমেরাং হয়ে ফিরে আসবে তা ঘুণাক্ষরেও ভাবেননি বলিউড অভিনেত্রী টাবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার হতেই টনক নড়েছে অভিনেত্রীর। বিরক্ত টাবুর দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যমে সেটি ভুলভাবে প্রচার করা হয়েছে। যার জেরেই ভুগতে হচ্ছে তাকে। 

শুধু তাই নয়, এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবিতে যোগ দিয়েছেন টাবু। এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এক সাক্ষাৎকার। 
২০২৪ সালে অভিনেত্রী 'ক্রিউ' ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, টাবু বিয়েতে বিশ্বাসী কিনা? 

জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়েতে বিশ্বাসী নই। পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!’

টাবুর এই বক্তব্য ভাইরাল হয়ে যায়। যার জেরে সোশ্যাল মিডিয়ায় নাস্তানাবুদ হচ্ছেন তিনি। পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকাকে। নেটিজেনদের নানারকম কটূক্তি থেকে দূরে রাখতেই এরপর অভিনেত্রীর দাবি, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি এরকম কোনো কথা বলেননি। 

এখানেই শেষ নয়, টাবু মনে করছেন- তার ভাবমূর্তি নষ্ট করতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে মনের মাধুরি মিশিয়ে এই ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার