weather ২৯.৮৮ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

প্রকাশ : ০৫-০৬-২০২৫ ২১:৩৯

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। উপজেলার ইব্রাহিমপুরে বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার লাপাংয়ের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), একই উপজেলার নারায়ণপুরের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) ও ফেনী জেলা সদরের দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়েরের ছেলে নুরুল আলম (৫৫)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যাত্রী নিয়ে নবীনগর থেকে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। তিন চাকার যানটি ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান।

ওসি আরো বলেন, বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার