weather ৩২ o সে. আদ্রতা ৬০% , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

প্রকাশ : ০৭-০৬-২০২৬ ১৯:২৭

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (৭ জুন) বিকাল সোয়া ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। 

তিনি বলেন, এরপর তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।ওই ব্যবসায়ীর হাতের কুনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দু’টি গুলি লেগেছে।

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা। জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ