weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে কী জানা গেল

প্রকাশ : ২৫-১২-২০২৫ ১৪:১২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে হঠাৎ ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে প্রাথমিকভাবে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালের দিকে এক ব্যক্তি আচমকা ক্যান্টিনে ঢুকে চেয়ার-টেবিলসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী ভাঙচুর শুরু করেন। এ সময় ক্যান্টিনে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে চলে যান। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে বলেন, ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে কর্মচারীদের কাছ থেকে ভাঙচুরের খবর পাই। ওই ব্যক্তি কোথা থেকে এসেছেন বা কী উদ্দেশ্যে ক্যান্টিনে প্রবেশ করেছিলেন— তা নিশ্চিতভাবে বলতে পারছি না। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন। তিনি বলেন, ভাঙচুরের সময় ওই ব্যক্তির আচরণ স্বাভাবিক ছিল না। মাটিতে গড়াগড়ি দেওয়াসহ অস্বাভাবিক আচরণ করায় প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার