weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছয় দিনের রিমান্ড

মানিকগঞ্জ আদালতে শিল্পী মমতাজকে ডিম নিক্ষেপ

প্রকাশ : ২৩-০৫-২০২৫ ০২:১২

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি
জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে মানিকগঞ্জ আদালতে ডিম নিক্ষেপ করা হয়েছে। শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় কিছু মানুষ ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে এসব ডিম ছুড়ে মারেন।

বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

এদিকে আদালত মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ দুটি মামলার শুনানি হয়।

মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আজ শুনানিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় মানুষ কিছু ডিম নিক্ষেপ করেছে। আমি সারাক্ষণ তার পাশেই ছিলাম, আমারো ডিম লেগেছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হয়। এর আগে ঢাকায় বেশকিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়। সেখান থেকে আজ মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় তাকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার