weather ২৭.২৭ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হওয়ার পর প্রথমবার শুটিংয়ে কিয়ারা আদভানি

প্রকাশ : ০৯-১২-২০২৫ ২১:৫০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছর জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, এরপরই প্রথম শুটিং ফ্লোরে ফিরলেন কিয়ারা।

কন্যা সায়ারাকে জন্ম দেওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে, এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরোনো রূপে ফিরে এলেন কিয়ারা।

অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরো বেশি তপ্ত হবে।’ তার এই পোস্টই কৌতূহল বাড়িয়েছিল ভক্তমহলে। অবশেষে দুপুরেই একেবারে চেনা অবতারে ধরা দিলেন অভিনেত্রী।

মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন দ্রুত ঝরিয়ে ফেলেছেন। ছিপছিপে চেহারায় কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে কিয়ারা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনী ভিডিয়োর শুটিং দিয়েই নিজের কাজে ফিরলেন তিনি।

শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হতেই হাসিমুখে কুশল বিনিময় করলেন কিয়ারা। পাশাপাশি মেয়ে সায়রার নানা কর্মকাণ্ডও ফাঁস করলেন তিনি। অভিনেত্রী জানান, ‘মেয়ে ভালো আছে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী