weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে প্রথমবারের মতো সি-ফুড কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১৯-১০-২০২৫ ২২:৩৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার সুপরিচিত মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের স্বত্তাধিকারী কুমকুম ফকিরের উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সি-ফুড কর্মশালা। 

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন সেলিব্রিটি শেফ হাসিনা আনছার নাহার। সার্বিক সহযোগিতায় ছিল উদ্যোক্তা পত্রিকা ও ঘরের স্বাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফ এমডি মুরাদ দেওয়ান এবং শেফ লাকি আক্তার। 

অক্টোপাস, লবস্টার, স্কুইড, ক্র্যাব, চিংড়ি, টুনা সহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ দিয়ে প্রশিক্ষক হাসিনা আনছার অংশগ্রহণকারীদেরকে হাতে-কলমে শিখিয়েছেন কুকিং প্রসেস। 

ঢাকার মিরপুরে সি-ফুড নিয়ে এই প্রথম কোনো কর্মশালা অনুষ্ঠিত হলো।   

হাসিনা আনছার নাহার একজন সুদক্ষ রন্ধনশিল্পী, প্রশিক্ষক এবং সম্পাদক। ঐতিহ্যবাহী রান্না বিষয়ক ছয় খণ্ড বই সম্পাদনা করে রান্নার জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। কিছুদিনের মধ্যেই তার সম্পাদিত বই থেকে ১০০ রেসিপি ডিজিটাল ফরম্যাটে আসছে। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এক সঙ্গে আপলোড হবে রেসিপিগুলো। 

হাসিনা আনছার নাহার বলেন, এই মুহূর্তে আমার ধ্যানজ্ঞান সি-ফুড নিয়ে সারাদেশে কাজ করা এবং পুষ্টিগুণ সম্পন্ন বিকল্প খাদ্য হিসেবে সি-ফুডকে জনপ্রিয় করা। পাশাপাশি ঐতিহ্যবাহী রান্নার ডিজিটাইজেশন নিয়েও কাজ করছি।

উল্লেখ্য, সি-ফুড নিয়ে অক্টোবর ও নভেম্বর মাসে তিনি আরো কয়েকটি কর্মশালা পরিচালনা করবেন রাজশাহী, ঢাকার মিরপুর, খুলনা, সিলেট, নওগাঁ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহে।

কর্মশালা নিয়ে অন্যতম আয়োজক রন্ধনশিল্পী কুমকুম ফকির  বলেন, শেফ হাসিনা আনছার নাহার একজন বহুমুখী রন্ধনশিল্পী এবং সৃজনশীল গবেষক। তিনি রান্না নিয়ে প্রতিনিয়ত ভাবেন এবং খুবই আন্তরিক জনবান্ধব একজন মানুষ। তার শিক্ষণ পদ্ধতি প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার