weather ৩৪.৭ o সে. আদ্রতা ৫২% , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার থেকে জঙ্গি সংগঠন নিউ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৫-০৫-২০২৬ ১৭:১০

নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট সাবেক এক সেনা সদস্য। ছবি : সংগৃহীত।

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট সাবেক এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (১৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এন এম নাসিরুদ্দিন সিটিটিসির বরাদ দিয়ে জানান, গ্রেপ্তার চাকরিচ্যুত সেনা সদস্য ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি নিয়মিত মামলার আসামি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন ৫ নম্বর শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১৫ মে) রাত ১টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী