weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দুই শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা

প্রকাশ : ১৫-০৭-২০২৫ ০২:২৫

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত‍্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিরহতরা হলেন- শিশু কন্যা রাইসা (৭) ও নিরব (২) এবং তাদের মা ময়না আক্তার (২৫)। তারা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার বাসিন্দা। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতের যেকোনো সময় এই হত‍্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন‍্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার