weather ২৮.৮৯ o সে. আদ্রতা ৭৮% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭

প্রকাশ : ২০-১২-২০২৫ ১১:৪৯

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তাররা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়।

নিহত দিপু চন্দ্র দাস জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে এ ঘটনা ঘটে। এর বাইরে কোনো কিছু আমরা এখনো উদ্‌ঘাটন করতে পারিনি।’ ধর্ম অবমাননা কীভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের মুখে মুখে এটি ছড়িয়েছে। এর উৎস আমরা এখনো পাইনি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান।’

স্থানীয় সূত্রে জানা যায়, দিপু ওই কারখানায় লিংকিং সেকশনে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারখানার ভেতরে এক শ্রমিক দিপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করেন। ওই অভিযোগের কথা জানাজানি হলে স্থানীয় লোকজন ও কারখানার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে লোকজন কারখানার ফটক ভাঙার চেষ্টা করেন। তখন কারখানার নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে পাঠিয়ে দেন। উত্তেজিত জনতার মারধরে দিপু ঘটনাস্থলেই মারা যান। পরে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা রাত পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকেরা পাইওনিয়ার নিটওয়্যারসের (বিডি) কারখানার ফটকে গিয়ে তাদের ভাষ্য জানতে চান। তবে কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।    

এদিকে শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে দিপুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী