weather ২৭.২৭ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : ০৭-১২-২০২৫ ২৩:২০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী সাত দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩৩ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানে।

ভূমিকম্পটি মাটির প্রায় ছয় মাইল (১০ কিলোমিটার) গভীরে সংঘটিত হয় এবং এরপর বেশ কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়।

হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেছেন, ভূমিকম্প নিয়ে তাদের দপ্তরে দুটি ৯১১ কল এসেছে। তিনি বলেন, ‘এটি অবশ্যই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষই জানিয়েছেন যে তারা এটি টের পেয়েছেন।’

কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ‘ইউকনের যে অঞ্চলটি সবচেয়ে বেশি কেঁপেছে, সেটি পার্বত্য ও জনবসতি কম। বেশিরভাগ মানুষ জানাচ্ছেন যে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।’

বার্ড আরও বলেন, ‘ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় অঞ্চল হলো হেইন্স জংশন, যা প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের হিসাব অনুযায়ী, ২০২২ সালে এলাকার জনসংখ্যা ছিল এক হাজার ১৮ জন।’

ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার ইয়াকুটাট শহর থেকেও প্রায় ৫৬ মাইল (৯১ কিলোমিটার) দূরে ছিল, যেখানে ইউএসজিএসের তথ্য অনুযায়ী ৬৬২ জন বাস করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী