weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ‘মবের’ শিকার পুলিশ কর্মকর্তা

প্রকাশ : ১৩-০৬-২০২৫ ২১:৩৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে মবের শিকার হয়েছেন পুলিশের একজন কর্মকর্তা। মাসুদুর রহমান নামের ওই কর্মকর্তা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ফরিদপুরে কর্মরত। এর আগে তিনি রাজবাড়ি জেলার কালুখানি থানা ও রাজবাড়ি সদরের ওসি ছিলেন।

২০১৭ সালের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন এই পুলিশ কর্মকর্তা। তার পরিবার মিরপুরের পল্লবীতে থাকে। 

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে মবের শিকার হন মাসুদুর রহমান। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে পরিবারের জন্য বাজার করতে যান। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী পরিচয়ে ১০ থেকে ১২ জন মব সৃষ্টি করে মাসুদুর রহমানকে আটকে রেখে মারধর করেন। এক পর্যায়ে হামলাকারীরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। 

পুলিশ জানায়, মাসুদুর রহমানকে বাজার করতে দেখে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিব তাদের ১০-১২ জন সহযোগীকে খবর দেন। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিবের সহযোগীরা বাজারে এসে তাকে (মাসুদুর রহমান) ঘিরে ফেলেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে এই পুলিশ কর্মকর্তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চাঁদা দাবি করেন হামলাকারীরা।

সবশেষ পুলিশ ঘটনাস্থলে এসে মাসুদুর রহমানকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতা-কর্মীকে আটক করে। পরে এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, মিরপুর থানার পুলিশ গিয়ে মাসুদুর রহমানকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল পল্লবী থানার আওতায় হওয়ায় পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজার থেকে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার