weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাফসানের প্রাক্তন স্ত্রী বললেন, অনেক কিছু সহ্য করেছি

প্রকাশ : ১৬-০১-২০২৬ ১৪:২৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
উপস্থাপক রাফসান সাবাবের বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনার মধ্যেই নীরবতা ভাঙলেন তার প্রাক্তন স্ত্রী সানিয়া শামসুন এশা। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, জীবনের একটি কঠিন সময় পেরিয়ে এসেছেন এবং এখন সম্পূর্ণভাবে নিজের ভবিষ্যৎ ও ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।

কিছুদিন আগে সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। তবে রাফসানের বিবাহিত জীবনের সময়েই জেফারের সঙ্গে তার সম্পর্ক ছিল— এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল।

সেই সম্পর্কের জেরেই নাকি সানিয়া এশার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে— এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাফসানের নতুন বিয়ের ঘোষণার পর শুভকামনার পাশাপাশি কটাক্ষের মুখেও পড়েছেন তিনি, আর অনেকেই সহানুভূতি প্রকাশ করছেন তার প্রাক্তন স্ত্রীর প্রতি।

এই প্রেক্ষাপটে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সানিয়া এশা লেখেন, বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।

তিনি আরো জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে চান না। 

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন, আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি— অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

স্ট্যাটাসে সানিয়া এশা আরও লেখেন, এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই— যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।

সবশেষে তিনি স্পষ্ট করে বলেন, আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—ডা. এশা একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।

প্রসঙ্গত, রাফসান সাবাব ও সানিয়া এশা ২০২০ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রায় তিন বছর সংসার করার পর ২০২৩ সালের নভেম্বর মাসে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি জেফার রহমানকে বিয়ে করেন রাফসান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার