weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগী মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিক্যালে চিকিৎসককে মারধর, সেবা বন্ধ

প্রকাশ : ২২-০১-২০২৬ ১০:২৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম (৩৩) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এই কারণে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন ভবনের সাত তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত। মৃত রোগী নাজমা বেগমের স্বামীর নাম ইফতেখার। তাদের গ্রামের বাড়ি বরিশাল। তারা লালবাগের আজিমপুরে থাকেন।

মৃতের ছেলে ইমতিয়াজের ভাষ্য, তার সৎমাকে লিভারের সমস্যায় মেডিসিন বিভাগের (৭০২) ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানতে পেরেছেন, স্যালাইনের সঙ্গে ইনজেকশন পুশ করার কথা ছিল। সেখানে তা না করে সরাসরি শরীরে ইনজেকশনটি পুশ করা হয়েছে। ফলে কিছু সময়ে মধ্যে তিনি মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ নিয়ে রাত আনুমানিক ১টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনরা কথা বলতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানে কর্তব্যরত আনসার সদস্য ও ইন্টার্ন চিকিৎসকরা মিলে তাদেরকে দাওয়া করলে তারা পালিয়ে যায়।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেছেন। তাদেরকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।

তিনি জানান, হাসপাতালের গেটে তালা দিয়ে রাখা হয়েছে, চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের গেট বন্ধ রেখেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার