weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী ফেরদৌস আরাকে সংবর্ধিত করলো প্রনস পরিবার

প্রকাশ : ২৮-০২-২০২৫ ১১:৩০

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
একুশে পদকে সম্মানিত শিল্পী ফেরদৌস আরাকে সম্মাননা জানালো প্রনস পরিবার। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডি ক্লাবে অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনের প্রাক্কালে বরেণ্য এই শিল্পীকে সংগঠনটি সংবর্ধিত করে।

শিল্পী ফেরদৌস আরা গত দেড় দশক রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে অনুপস্থিত ছিলেন। দেশীয় ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তাকে উপেক্ষা করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার তাকে এ বছর একুশে পদকে সম্মানিত করে।

প্রনস বরাবরই শিল্পী ফেরদৌস আরা এবং তার বড়ো দুই ভগ্নী জান্নার আরা এবং হুর ই জান্নাতের নজরুল-সঙ্গীতে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে প্রচার করে আসছে।

শিল্পী ফেরদৌস আরাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সংগঠনের উপদেষ্টা বিধূ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রফিক সুলায়মান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার