weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহের এলাকা কমেছে, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় সাত দশমিক পাঁচ ডিগ্রি

প্রকাশ : ১৩-০১-২০২৬ ১২:০১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কমেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে; যদিও তাপমাত্রা বেড়েছে রাজধানী ঢাকায়। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমলেও বুধবার (১৪ জানুয়ারি) থেকে সারা দেশের তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এটা তিন থেকে চার দিন থাকতে পারে। তারপর তাপমাত্রা আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। টানা ছয় দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে।

আজ তিন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সেই জেলাগুলো হলো পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী। সোমবার দেশের আট জেলায় বয়ে গেছে শৈত্যপ্রবাহ। আগের দিন শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ছিল ১০।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বুধবার থেকে চার দিন ধরে তাপমাত্রা কমে যেতে পারে। তবে তারপর তাপমাত্রা আবার বাড়তে পারে।

আজ রাজধানীর তাপমাত্রা সোমবারের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রাও। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেলে শীত প্রকট হয়। রাজধানীতে গত বছরের ২৯ ডিসেম্বর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ৭২ বছরের মধ্যে এই ব্যবধান ছিল সর্বনিম্ন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার